
প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার অংশের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল শুরু হওয়ার সংবাদ আসে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।








































