
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘শেষের পথে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে।
সাক্ষাৎকারের একটি অংশে তাঁকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।”

নিজের বক্তব্যে জোর দিয়ে ট্রাম্প আরও বলেন, “আমি মনে করি, এটি এখন শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।”
বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল–জাজিরা






































