
জাতীয় সংসদ ভবন
চারদিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ ১১টা ২ মিনিটে পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকের সভাপতিত্ব করছেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।
আজকের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাব দেন।

সংসদের চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে।





































