বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
শেয়ার

৪১৯ হজযাত্রী নিয়ে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট


৪১৯ হজযাত্রী নিয়ে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট

ফাইল ছবি

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর একদিন পরই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবার প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ‘নুসুক কার্ড’, যার মাধ্যমে ডিজিটাল আইডেন্টিফিকেশনের আওতায় সৌদি আরবে সব সেবা পাবেন তারা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী এই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে।

এবার হজযাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। গেলবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা।