বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ এপ্রিল ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
শেয়ার

বই পড়ার অভ্যাস বাড়াতে যৌথভাবে কাজ করবে সরকার ও বিশ্ব সাহিত্য কেন্দ্র


PM Abu sayeed

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করবে সরকার। আর বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এসময় এ বিষয় নিয়ে আলাপ করেন তারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার চর্চা বাড়ানো এবং শিক্ষার্থীদের বইমুখী করার বিষয় নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।