
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।
হজযাত্রাকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় হজক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি জানিয়েছেন, এবার বাংলাদেশ থেকে হজ পালনে হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফরে যেতে পারেন, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়াসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।
এদইকে আজ রাতে উড়াল দেবে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার থেকেই তাই রাজধানীর আশকোনার হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।







































