শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার ঢাকায় আসছেন আজ


Harder

মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডার। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও শিশু স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করা।

সফরকালে চার্লস হার্ডার বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা। এছাড়া শিক্ষা, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, বিশ্বব্যাপী ১৭ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বার্থ রক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই হার্ডারের নেতৃত্বাধীন কার্যালয়টির প্রধান কাজ।