মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শেয়ার

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান এসোসিয়েশনের ৪ সদস্য


jub shokti

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান এসোসিয়েশনের ৪ সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের চার সদস্য। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়।

নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।