
যোগদান অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ সংগঠনটির অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের আরও প্রায় অর্ধশত নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপিতে) যোগ দিয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ আরো শীর্ষ নেতাদের অনেকে।
আপ বাংলাদেশের নেতৃবৃন্দ ছাড়া আরও যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







































