
ফাইল ছবি
ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকলেও তেহরানের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, আলোচনা এগোলেও ইরান ‘চালাকি’ করার চেষ্টা করছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভালো আলোচনা চলছে, তবে ইরান দীর্ঘদিন ধরেই কৌশলী আচরণ করে আসছে। গত ৪৭ বছর ধরে তারা একই ধরনের আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তেহরান আবারও প্রণালিটি বন্ধ করার চেষ্টা করেছিল, যা তারা বহু বছর ধরে করে আসছে। তবে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও ওয়াশিংটনের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি অভিযোগ করেন, ইরানের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং যুক্তরাষ্ট্রও ক্ষতির শিকার হয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
সূত্র: আল–জাজিরা








































