শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
শেয়ার

বিশ্ব প্রতিদিন একজন প্রেসিডেন্টের হুমকির মুখে থাকতে পারেনা


Trump Luula

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রতি তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

বার্সেলোনায় প্রগতিশীল নেতাদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লুলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও পরোক্ষ সমালোচনা করেন। বিশেষত তিনি সামাজিক মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের নিয়মিত হুমকিমূলক পোস্টের দিকে ইঙ্গিত করেন।

লুলা বলেন, ‘একজন প্রেসিডেন্টের হুমকি-ধামকি দেওয়া টুইট দেখে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এবং প্রতি রাতে ঘুমাতে যেতে পারি না। তিনি প্রতিদিন বিশ্বকে হুমকি দেন এবং যুদ্ধ ঘোষণা করেন।’

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল