শনিবার । মে ২৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৩ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০


China Coal mine

এর আগে ২০২৩ সালে চীনের ইনার মঙ্গোলিয়াতে একটি খনি ধসে ৫৩ শ্রমিক নিহত হয়েছিলেন

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এটি দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খনিটিতে এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনের শানসি প্রদেশের চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি ছিল। উদ্ধারকাজে ৪০০ থেকে ৫০০ সদস্যের একটি দল কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।

এর আগে ২০২৩ সালে চীনের ইনার মঙ্গোলিয়াতে একটি খনি ধসে ৫৩ শ্রমিক নিহত হয়েছিলেন।