রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ ডিসেম্বর ২০১৪, ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

মিশরে সাত জঙ্গির মৃত্যুদণ্ড


law and orderপুলিশ সদস্যদের হত্যার অভিযোগে সাতজন ইসলামপন্থি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে কুখ্যাত জঙ্গি আদেল হাবারাও রয়েছেন।

গত বছর অগাস্টে ইসরায়েল সীমান্তের কাছে ওই হামলায় ২৫ পুলিশ সদস্য নিহত হয়।

সেসময় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে কায়রোতে মুরসিপন্থিরা প্রতিবাদ সমাবেশ করছিলো।