রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৯ জুন ২০২৬, ৫:২০ অপরাহ্ন
শেয়ার

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।

এদিকে একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯৮২ জন। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।