সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৫২ অপরাহ্ন
শেয়ার

ওমানে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু


Oman_Cityওমানে একটি সোফার কারখানায় আগুন লেগে ৪ বাংলাদেশি ও ২ পাকিস্তানি মারা গেছেন। বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে।

ওমানে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরের এলাকা বুরাইমির একটি সোফা তৈরির কারখানায় ভোরের দিকে এই ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকা অবস্থায় তারা মারা যান।