সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ মে ২০১৫, ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার

পাপুয়া নিউগিনিতে এবার ৭.৫ মাত্রার ভূমিকম্প


earthquakeপাপুয়া নিউগিনিতে এবার রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

পাপুয়া নিউগিনির দক্ষিণ প্রান্ত থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত ভূকম্পনের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরে সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে এবং তা আরো উত্তাল হচ্ছে। উৎপত্তিস্থলের আশপাশের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়ে গত সাত দিনে ১৭ বার কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি।