রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৩ জুন ২০১৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

জিম্বাবুয়ে সফর বাতিল করল ভারত


indiaভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জিম্বাবুয়ে সফরটি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল টাইমস অব ইন্ডিয়া।

যদিও শংকাটা আগে থেকেই ছিলো। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলেও রাখা হযেছিলো সমস্যা না মিটলে এ বছর পিছিয়ে আগামী বছর হতে পারে ভারত-জিম্বাবুয়ে সিরিজ।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের ক্রিকেট সম্প্রচার সহযোগী টেন স্পোর্টসের সমস্যা বেশ কিছুদিন থেকেই চলছিলো। এরই সূত্র ধরে স্থগিত হতে পারে জুলাইয়ে আসন্ন তিন ওয়ানডে ও দুই টি-২০’র এই সিরিজ।

তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে শুধু সম্প্রচার স্বত্ব নিয়ে বিরোধই নয়, এর পেছনে ভারতী খেলোয়াড়দের ক্লান্তিও দায়ী। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী বছরের কথা বলা হলেও, এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজটি বাতিল করা হলো।