সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১২ অক্টোবর ২০১৫, ৭:২৮ অপরাহ্ন
শেয়ার

সর্বকালের সেরা হওয়ার পথে ইউনিস খান


Younis-Khan-centuryটেস্টে আর মাত্র ১৯ রান হলেই পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙ্গে পাকিস্তানের সর্বকালের সেরা স্কোরার হতে পারবেন ইউনিস খান।

পাকিস্তানের টেস্ট দলের হয়ে ১২৪ টেস্টে সর্বোচ্চ ৮ হাজার ৮৩২ রান নিয়ে সবার ওপরে রয়েছেন জাভেদ মিয়াঁদাদ। ১০১ টেস্টে ৮ হাজার ৮১৪ রান নিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন ইউনিস। অবশ্য ৮ হাজার ৮৩০ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইনজামাম-উল-হক। তবে দারুণ ফর্মে থাকায় অচিরেই যে ইউনিস নতুন রেকর্ড গড়বেন তা সহজেই অনুমেয়।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথমটি খেলতে মঙ্গলবার আবুধাবিতে মুখোমুখি হবে পাকিস্তান। আর তাই ভক্তদের বিশ্বাস ওই সিরিজেই নিজেকে প্রমান দিবেন ইউনুস।