সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ নভেম্বর ২০১৫, ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার

হাসপাতালে জিম্বাবুয়ের উইকেটরক্ষক


richmondগোড়ালির ইঞ্জুরিতে হঠাৎ হাসপাতালে জিম্বাবুয়ে দলের উইকেটরক্ষক রিচমন্ড মুতুম্বামি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ১ম ওয়ানডে চলাকালে আজ উইকেটকিপিং করা অবস্থায় গোড়ালিতে আঘাতপ্রাপ্ত হন তিনি। আঘাত সত্ত্বেও পুরো ৫০ ওভার উইকেটকিপিং করেন তিনি।

বাংলাদেশের ইনিংস শেষ হলে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। এই মুহূর্তে সেখানে তার চিকিৎসা চলছে। তবে তার ইঞ্জুরি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, মুতুম্বামি জিম্বাবুয়ে দলের হয়ে ব্যাটিং ওপেন করেন। আজ ইঞ্জুরিতে পড়ায় চিভাভার সাথে তার জায়গায় ওপেন করতে নামেন লুক জংগুই।
মুতুম্বামি আজ কত নম্বরে ব্যাট করতে নামবেন, নাকি আদৌ নামতে পারবন কি না এ বিষয়ে এখনো কিছু জানায়নি জিম্বাবুয়ে ম্যানেজমেন্ট।