সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ জুন ২০১৬, ১:০৯ অপরাহ্ন
শেয়ার

কোরিয়া ক্রিকেট লীগে বিশাল জয় বেঙ্গল টাইগার্সের


KCAনেপালিজ রাইনোর বিরুদ্ধে ১৪২ রানের বিশাল জয় পেয়েছে বেঙ্গল টাইগার্স। আজ সকালে ইনছন ইয়নহোই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে নীল আকাশ এবং শাহাদাতের হাফ সেঞ্চুরির উপর ভর ১৭১ রানের বিশাল ইনিংস গড়ে বেঙ্গল টাইগার্স। কোরিয়া ক্রিকেট লীগ বলে পরিচিত ‘চেয়ারম্যানস কাপ ২০১৬’ এ বেঙ্গল টাইগার্সের এটি টানা দ্বিতীয় জয়।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ওপেনার ব্যাটসম্যান সজিবকে হারায় বেঙ্গল টাইগার্স। দ্বিতীয় জুটিতে ওপেনার নীল আকাশ  এবং সাহাদাত লিমন নিরাপদ অবস্থানে নিয়ে যায় বেঙ্গল টাইগার্সকে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বেঙ্গল টাইগার্স ১৭১ রান করে। আকাশ ৫১ বলে ২টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ৬০ রান করে এবং সাহাদাত তার ঝড়ো ব্যাটিং এর সাহায্যে ২টি ছয় এবং ৬টি চারের সাহায্যে ৩৫ বলে ৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নেপাল রাইনো মাত্র ১০ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ২৯ রান করে।