সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ আগস্ট ২০১৬, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

সিউলে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


aminulদক্ষিণ কোরিয়ার সিউলে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতা বুনিয়াদি বিষয় নিয়ে কোরিয়াভিত্তিক অনলাইন পত্রিকা বাংলা টেলিগ্রাফ সিউল গ্লোবাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রশিক্ষণার্থীবৃন্দ কর্মশালায় অংশ নেন।

সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশরাফুল আলম। বস্তনিষ্টতা, যথার্থতা এবং নিরপেক্ষতার মত সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো মেনে চলে মানুষের কল্যাণের জন্য সাংবাদিকতা করার উপর আলোচকবৃন্দ গুরুত্বারোপ করেন।

workshopএছাড়া, বাংলা টেলিগ্রাফের ভবিষ্যত কার্যক্রম এবং কোরিয়ায় সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন বাংলা টেলিগ্রাফ সম্পাদক সরওয়ার কামাল।