সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার


fb_img_1474128460943

ওয়াসিম আলী নামের এক কোরিয়ান প্রবাসীর লাশ উদ্ধার করেছে কোরিয়ান পুলিশ। আজ দুপুরে দক্ষিণ কোরিয়ার খিয়ংনাম হানাম জেলার পাসুরি এলাকায় কর্মরত কারখানা থেকে তার লাশ উদ্ধার করা হলেও নিশ্চিতভাবে কখন মারা গেছেন তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। মাত্র ২৪ বছর বয়সী এই যুবকের বাড়ি  চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে। ২০১৪সালের শুরুর দিকে ইপিএস ভিসা নিয়ে ওয়াসিম কোরিয়া আসে।

একই এলাকার কোরিয়া প্রবাসী মামুনুর রশিদ জানিয়েছেন ওয়াসিম আলীর গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ফ্যাক্টরী থেকে নিশ্চিত করেছে। তবে আসলেই আত্মহত্যা কিনা কিংবা আত্মহত্যা হলে কি কারণে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি।