
আজ সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হের বিরুদ্ধে বড় ধরণের বিক্ষোভের ডাক দিয়েছে পার্কের পদত্যাগের দাবি করা আন্দোলনকারীরা। আজকের বিক্ষোভে পুরো কোরিয়া থেকে ১০লাখ লোক জমায়েত হবে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। তবে পুলিশ জানিয়েছে ১লাখ ৭০হাজার লোকের সামগম হতে পারে।
কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার বাসে আন্দোলনকারী সিউলে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে আন্দোলনরত সংগঠনগুলোর নেতারা। ক্রমশ পার্কের পদত্যাগের দাবি জোরালো হলেও শেষ পর্যন্ত কি হবে তা এখনো বলা দুরুহ। পার্ক ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সরকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো থেকে নিজেকে সরিয়ে নিবেন বলেও জানিয়েছেন।







































