
কোরিয়ার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ সংউরি মসজিদের ইফতার মাহফিল আগামী্কাল রবিবার অনুষ্টিত হবে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান উপস্থিত থাকবেন। কোরিয়াস্থ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাগণ, কমিউনিটির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে যোগ দিবেন।
প্রতিবারের মত এবারো কোরিয়ার বড় বড় মসজিদগুলোতে ইফতার মাহফিল অনুষ্টিত হতে যাচ্ছে। কোরিয়ায় ধর্মীয় অনুশাসন মেনে চলা কঠিন হলেও মসজিদগুলো প্রবাসীদের ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংউরি মসজিদও তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কোরিয়া প্রবাসীদের ধর্মীয় অনুশাসন মেনে চলাসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে রমজান মাসে প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। উইজংবুসহ কোরিয়ার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী এবং অন্যান্য দেশের মুসলিমরা সংউরি মসজিদের ইফতার মাহফিলে যোগ দেন।















































