মালয়েশিয়ার শাহ আলম এলাকা থেকে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ জানায়, নিহত বাংলাদেশির নিয়োগদাতা সোমবার স্থানীয় একটি পুলিশ স্টেশনে নিখোঁজের বিষয়ে প্রতিবেদন দাখিলের পর তদন্ত শুরু হয়।
এরই ধারাবাহিকতায় এক বাংলাদেশি ব্যবসায়ীসহ কয়েকজনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি বেরিয়ে আসে। পরে শাহ আলম এলাকার একটি নর্দমা থেকে বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এখনও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি এবং নিহত শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি।











































