
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বিশাল হার। দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো। ৮৩ রানের বিশাল জয়। যা শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলই তাই তাকিয়ে আছে শেষ ম্যাচের দিকে।
বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে শুধু সিরিজ জয়ই না, রচিত হবে নতুন ইতিহাস- শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়।
দ্বিতীয় ম্যাচের বিশাল জয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগার শিবির। অধিনায়ক লিটন দাসের ব্যাটে রান ফিরেছে। ঝলক দেখিয়েছে হার্ড হিটার শামীম হোসেনের ব্যাটও। শেষ ম্যাচে দরকার শুধুু ধারাবাহিকতা।
ভিডিও স্টোরি: বাংলাদেশের পেছনেও ইতিহাস, সামনেও ইতিহাস
টাইগাররা কী শেষ হাসি হাসতে পারবে? টি-টুয়েন্টি সিরিজ জিতে লিখতে কী পারবে নতুন ইতিহাস? নাকি বৃত্তবন্দি থাকবে সেই পুরনো হতাশার ইতিহাসেই।
বাংলাদেশের পেছনেও ইতিহাস। সামনেও ইতিহাস।









































