রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত ও দগ্ধদের চিকিৎসায় ওষুধ ও শল্যচিকিৎসা উপকরণ সহায়তা দিয়েছে চীন।
শনিবার (২৬ জুলাই) দেশটির সরকারের পক্ষ থেকে এই চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চিকিৎসা উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এইচ.ই. মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোঃ নাসির উদ্দিন।
চীনের ইয়ুননান প্রদেশের পররাষ্ট্র দফতর এবং উহান থার্ড হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এসব জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারেরও বেশি প্রয়োজনীয় ওষুধ ও শল্যচিকিৎসা উপকরণ।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশের প্রয়োজনে ভবিষ্যতেও সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তি




































