বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
শেয়ার

পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ পুলিশ কর্মকর্তা


Bangladesh Police

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৩৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।