মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ অক্টোবর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
শেয়ার

১০ম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের


BFUJ-DRU

সাগর–রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামী শনিবার (১ নভেম্বর) একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

রাজধানীতে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন এবং সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবি জানাবেন।