
আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে সরকার উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে।’
আসিফ নজরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্থেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।





































