
ফাইল ছবি
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২,৭২০.১২ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ২৮,০৩৬.৬০ মিলিয়ন ডলার।
এর আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩২,৫৭৩.৩১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৭,৮৭৫.৭০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ জানা যায়।










































