
বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনের সময় ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রায় ২০ মিনিট আগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত ওয়ার্মআপ সেশন তদারকি করার সময় হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান জ্যাকি।
ঢাকা ক্যাপিটালসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ‘অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যুর খবর আসে।









































