মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৩১ ডিসেম্বর ২০২৫, ১:০৩ অপরাহ্ন
শেয়ার

লাফিয়ে বাড়তে থাকা সোনার দামে কিছুটা স্বস্তি, আজ ভড়ি কত?


gold

লাফিয়ে বাড়তে থাকা সোনার দামে এবার কিছুটা স্বস্তি এসেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে মূল্যবান এ ধাতুর দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।