মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

দেশের বাজারে দ্বিতীয় দফায় কমল সোনার দাম


gold

ফাইল ছবি

দেশের বাজারে দ্বিতীয় দফায় সোনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৭৪১ টাকা পর্যন্ত দাম হ্রাস পেয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার এক ভরি দাম ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।