মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার


remittance

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও আশাব্যঞ্জক উন্নতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের সমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে দেশের রিজার্ভ রয়েছে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।