শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৫ জানুয়ারি ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ


DU

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছে ঢাবির জনসংযোগ দফতর।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেন গড়ে ৩২ জন পরীক্ষার্থী। তবে এদের মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী পাস নম্বর তুলতে সক্ষম হয়েছেন।

আসন বণ্টন অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকা শহর এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।