বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৬ জানুয়ারি ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
শেয়ার

আরও বাড়ল সোনার দাম


gold

ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে আটক করার পর তৈরি হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমতে পারে এমন প্রত্যাশার কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

মঙ্গলবার গ্রিনিচ মান অনুযায়ী সকাল ১১:৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে ৪,৪৬১.০৯ ডলারে পৌঁছেছে। আগের সেশনে সোনার দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৪,৫৪৯.৭১ ডলারে দাঁড়ায়। ২০২৫ সালের শেষে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি ৬৪ শতাংশে পৌঁছেছে, যা ১৯৭৯ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক পারফরম্যান্স।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও সোনার দাম বেড়েছে। ফেব্রুয়ারি সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৪৬২.৬০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকেরা বলছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য সুদহ্রাসের আশঙ্কা বিনিয়োগকারীদের সোনামুখী করেছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।