মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ জানুয়ারি ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলার


reserve

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরের শুরুতেই রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে এবং আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.১৯ বিলিয়ন মার্কিন ডলারে।

উল্লেখ্য যে, গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩.১৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৮.৫১ বিলিয়ন ডলার; সেই হিসেবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ০.৬০ বিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বচ্ছ হিসাব পদ্ধতি, যা দেশের ব্যয়যোগ্য প্রকৃত বৈদেশিক মুদ্রার সক্ষমতা নির্দেশ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রেমিট্যান্সের উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয়ে গতি ফেরার কারণেই রিজার্ভে এই ইতিবাচক প্রভাব পড়ছে।