শনিবার । মার্চ ২১, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৮ জানুয়ারি ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা


musabbir

নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির ।। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যার ঘটনায় তার পরিবার মামলা করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে মুছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজগাঁওয়ের স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে মুছাব্বির নিহত হন। একই ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।