
সার্ভিস লাইন নির্মাণকাজের কারণে আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেডের অধীনে আব্দুল্লাহপুর, উত্তরা ও টঙ্গী–গাজীপুর এলাকায় সার্ভিস লাইন নির্মাণকাজের জন্য সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে উত্তরা, উত্তর খান ও দক্ষিণ খান এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।










































