
ফাইল ছবি
দেশের বাজারে এবার সোনা ও রুপার দাম একসঙ্গে কমেছে। সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। নতুন দাম শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।
আজ (৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে সোনার দাম: ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হবে।
সোনার সঙ্গে এবার রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম প্রতি ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম প্রতি ভরি তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।










































