মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১১ জানুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

জানুয়ারির ১০ দিনে দেশে এলো ১.১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স


remittance

ফাইল ছবি

চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১০ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার।

আরিফ হোসেন খান আরও জানান, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।