সোমবার । জুন ৮, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৯ জানুয়ারি ২০২৬, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা


modhumita

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নতুন জীবনে পা রাখতে চলেছেন। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। 

গত রবিবার ঘরোয়া পরিবেশে আংটি বদলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপছন্দ করেন। জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে ঐতিহ্যবাহী পোশাকে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হয়েছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার।

এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি, তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিচ্ছেদের দীর্ঘ বিরতি কাটিয়ে বন্ধু দেবমাল্যর হাত ধরে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আংটি বদলের দিন এই জুটিকে বেশ হাসিখুশি দেখা গেছে এবং কেক কেটে তারা এই আনন্দ উদ্‌যাপন করেন।