রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের


এবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন করল বিএসএফ

বাংলাদেশ-ভারতের সীমান্তের অরক্ষিত অংশে দ্রুত কাঁটাতারের বেড়া বসাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালত আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় যে সব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র অর্থ দিয়েছে, সেগুলো অবশ্যই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করতে হবে। হাইকোর্ট এই জমি হস্তান্তরের জন্য ৩১ মার্চের মধ্যে সময় বেঁধে দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ একটি আদেশে জানিয়েছেন, ইতোমধ্যেই যে সব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলি ৩১ মার্চের মধ্যে বিএসএফকে হস্তান্তর করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের সীমান্তের একটি বিস্তৃত অংশ এখনও কাঁটাতারবিহীন রয়েছে। সেই অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া বসাতে জমি অধিগ্রহণ প্রয়োজন। পশ্চিমবঙ্গকে এই জমি অধিগ্রহণ করে সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের হাতে তুলে দিতে ভারতের কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে। তবে অভিযোগ উঠেছিল, রাজ্য সরকার এখনও জমি হস্তান্তর করছে না। এই বিষয়টি আদালতে উঠে।

শুনানিতে প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকা সত্ত্বেও রাজ্য কেন নিজস্ব ক্ষমতায় জমি অধিগ্রহণ করছে না? প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের ধারা ৪০ কেন ব্যবহার করা হচ্ছে না?