শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ জানুয়ারি ২০২৬, ৬:০২ অপরাহ্ন
শেয়ার

পাঠশালার চৈতালী সমদ্দার পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার


Chaitali

চৈতালী সমদ্দার

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের শিক্ষক ও নির্মাতা চৈতালী সমদ্দার পরিচালিত ‘মরিয়ম’ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩ ঘোষণা করা হয়।

এর আগে চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি কলকাতায় অনুষ্ঠিত ফেস্টফাইভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কমিউনিটি অ্যান্ড কালচার অ্যাওয়ার্ড’ এবং পুনের মুম্বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম’ পুরস্কার অর্জন করে।

গ্রামের এক স্বপ্নময় কিশোরীর জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি অন্যায়ের পূর্বাপর ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বৈশাখী সমদ্দার, জান্নাতুল প্রীতি, সাইফুল ইসলাম পান্না প্রমুখ।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প