
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি। মাসের শুরু থেকেই একের পর এক ছুটি থাকায় শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ বিরতির সুযোগ। এর ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। এছাড় ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদিনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত হিসেবে পঞ্চম ছুটি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। আর নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে—যা আগেই ঘোষণা করা হয়েছিল।










































