
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
এক্সে মোদি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।’
এর আগে নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।










































