
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের প্রেক্ষাপটে বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। একই সঙ্গে নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র আরও জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে বার্তায়।
উল্লেখ্য, সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।











































