রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
শেয়ার

কক্ষপথে টিকে থাকার কৌশল জানালেন শেনচৌ-২০ নভোচারীরা


shenchu

জরুরি পরিস্থিতিতে শেনচৌ-২০ মহাকাশ অভিযানের অভিজ্ঞতা প্রকাশ করেছেন মহাকাশচারীরা

জরুরি পরিস্থিতিতে শেনচৌ-২০ মহাকাশ অভিযানের অভিজ্ঞতা প্রকাশ করেছেন চীনের মহাকাশচারীরা। নভেম্বরে মহাকাশ ধ্বংসাবশেষের ধাক্কায় নভোযানের ভিউপোর্টে ফাটল দেখা দিলে প্রত্যাবর্তন পরিকল্পনা স্থগিত হওয়ার পর তারা কীভাবে স্টেশনে থাকা ইঁদুরগুলোর যত্ন নিয়েছিলেন, সেই ঘটনাও সামনে এসেছে।

শেনচৌ-২০ মিশনের তিন মহাকাশচারী—ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে সংক্ষিপ্ত হস্তান্তর পর্ব শেষে তাদের সঙ্গে পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু ধ্বংসাবশেষের ঘটনায় জরুরি পরিকল্পনা কার্যকর হওয়ায় অবস্থান দীর্ঘায়িত হয়।

মিশন কমান্ডার ছেন তোং রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মহাকাশে ইঁদুরগুলোর দ্রুত অভিযোজন দেখে তারা বিস্মিত হয়েছিলেন।

পরিকল্পনা অনুযায়ী ইঁদুরগুলোর থাকার কথা ছিল পাঁচ দিন। কিন্তু বিলম্বের কারণে সময়টা বেড়ে দাঁড়ায় ১৪ দিনে। এতে খাবারের সংকট দেখা দেয়। তখন মহাকাশচারীরা পানি ও ঘন সয়া দুধ ইনজেকশনের মাধ্যমে ইঁদুরগুলোকে খাওয়ান।

১৪ নভেম্বর শেনচৌ-২০ ক্রু ও চারটি ইঁদুর পৃথিবীতে ফিরে আসে। পরে একটি স্ত্রী ইঁদুর পৃথিবীতে ৯টি বাচ্চাও প্রসব করে।