রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানাসংবলিত গেজেট গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে পরিপত্র-১৮ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া নির্ধারিত সময়ে দাখিল হওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের রিটার্নসংক্রান্ত তথ্য আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।